নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বর্ষার মরশুমে পশুদের মধ্যে বিভিন্ন সংক্রামক রোগের পাদুর্ভাব দেখা দেয়। এর মধ্যে রাইনোট্রাকাইটিস বা আইবিআর,থাইলেরিওসিস ও সিস্টিসারকোসিস এই ভাইরাস, ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া জনিত রোগগুলি প্রধান ।এই সমস্ত সংক্রামক রোগ নিরাময়ে আধুনিক প্রযুক্তির উপর ভিত্তি করে বিভিন্ন টিকাকরণ কর্মসূচি চলছে। এই প্রযুক্তি নির্ভর টিকাকরণ কর্মসূচি সম্পর্কে পশু চিকিৎসক এবং টিকা প্রদানকারীদের নিয়ে শুক্রবার প্রজ্ঞা ভবনে এক সেমিনারের আয়োজন করা হয় ।রাজ্য সরকারের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের সহযোগিতায় ইন্ডিয়ান ইমিউনোলজিক্যালস লিমিটেড নামক একটি সংস্থা এই কর্মশালার আয়োজন করে ।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিব দীপা ডি নায়ার ।এছাড়াও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অধীন কর্মরত পশু চিকিৎসক এবং টিকা প্রদানকারী কর্মীরা ।এই কর্মশালায় নতুন প্রযুক্তি নির্ভর টিকাকরণ নিয়ে রিসোর্স পার্সনরা বিস্তারিত আলোচনা করেন ।এদিন ইন্ডিয়ান ইমিউনোলজিক্যাল লিমিটেডের এক আধিকারিক এই সংবাদ জানান।উল্লেখ্য ,রাইনোট্রাকাইটিস বা আইবিআর একটি ভাইরাস ঘটিত রোগ ।এটি গবাদি পশুর শ্বাসতন্ত্র এবং প্রজননতন্ত্রকে আক্রমণ করে ।থেলারিওসিস রক্ত বাহিত প্রোটোজোয়া জনিত রোগ ।সিস্টিসারকোসিস হল ফিতা কৃমির লার্ভা দ্বারা সৃষ্ট একটি টিস্যু সংক্রমণ রোগ ।এই রোগ গুলির কারণে গ্রীষ্ম এবং বর্ষা মরশুমে প্রচুর সংখ্যক গাবাদি পশুর মৃত্যু ঘটে থাকে।