Jun 20, 2026
নিউস ত্রিপুরা প্রতিনিধিঃরাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে আয়োজিত আন্তর্জাতিক সিকল সেল দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। রাষ্ট্রপতি ভবনের তরফে সমাজ মাধ্যমে জানানো হয়েছে এই বিষয়ে। এক্স হ্যান্ডলে জানানো হয়, রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন ‘জাতীয় সিকল সেল অ্যানিমিয়া নির্মূল মিশন’-এর আওতায় রোগ নির্ণয় পরীক্ষার লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ের আগেই অর্জিত হয়েছে। রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন, এই রোগটিকে কেবল স্বাস্থ্যগত সমস্যা হিসেবে দেখা হয় না; বরং এটিকে জনজাতিদের সামগ্রিক স্বাস্থ্য, বংশগতি ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা বিষয়ক সচেতনতা এবং সামাজিক আচরণে পরিবর্তন আনার একটি মিশন হিসেবে বিবেচনা করা হয়।
Copyright ©2026 | News Tripura