নিউস ত্রিপুরা প্রতিনিধিঃপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জীবনে জ্ঞান, প্রজ্ঞা ও দূরদৃষ্টির গুরুত্ব তুলে ধরে শুক্রবার একটি সংস্কৃত সুভাষিতম সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন। এদিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, জ্ঞান, প্রজ্ঞা ও দূরদর্শিতার মতো গুণগুলি জীবনের সাফল্যের মূল স্তম্ভ। যাঁর এই গুণগুলি আছে, তিনি কঠিনতম প্রতিবন্ধকতাও জয় করতে পারেন।
এদিন তিনি সমাজ মাধ্যমে লেখেন,
শাস্ত্রে প্রতিষ্ঠা সহজশ্চ বোধঃ প্রাগল্ভ্যমভ্যস্তগুণা চ বাণী ।
কালানুরোধঃ প্রতিভানবত্ত্বমেতে গুণাঃ কামদুঘাঃ ক্রিয়াসু ॥
অর্থাৎ, বিষয়ের প্রামাণ্য জ্ঞান, স্বভাবজাত বিবেকবোধ, নির্ভীক আত্মবিশ্বাস, অনুশীলনের মাধ্যমে পরিমার্জিত বাগ্মিতা, সময়ের চাহিদা অনুধাবনের দূরদৃষ্টি এবং চিরনবীন দৃষ্টিভঙ্গী – এই ছয়গুণ মানুষের প্রতিটি প্রয়াসে কামধেনুর মতো কাজ করে এবং প্রতিটি লক্ষ্য অর্জনে সহায়ক হয়।