বায়ো টেকনোলজি দপ্তরের কোটি টাকা ঘোটালা কান্ডে গ্রেপ্তার আরো ১

Jun 20, 2026

বায়ো টেকনোলজি দপ্তরের কোটি টাকা ঘোটালা কান্ডে গ্রেপ্তার আরো ১

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বিজ্ঞান ও পরিবেশ মন্ত্রণালয়ের বায়ু টেকনোলজি দপ্তর থেকে ১ কোটি ৬ লক্ষ ৭৮ হাজার টাকা চারটি একাউন্টে ট্রান্সফার করা হয়। এই মামলায় তদন্তে নেমে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে এনসিসি থানার পুলিশ । ধৃত মূল অভিযুক্তের নাম হরিধন চক্রবর্তী ।তাকে পুলিশ রিমান্ডে এনে এনসিসি থানার আধিকারিকরা জিজ্ঞাসাবাদ চালায়। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে শনিবার রাতে রাজধানীর উজান অভয়নগর এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।তার একাউন্টে ১৮ লক্ষ ৮৬ হাজার টাকা ট্রান্সফার করা হয় ।তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর এনসিসি থানার পুলিশ গ্রেপ্তার করে ।শনিবার তাকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়। এদিন এনসিসি ডিভিশনের এসডিপিও সুব্রত বর্মন এই সংবাদ জানান ।তিনি জানান ধৃত অভিযুক্তের নাম সঞ্জীব দেব, বাড়ি রাজধানীর উজান অভয়নগর এলাকায়।এদিন এসডিপিও সুব্রত বর্মন জানান ,বায়ো টেকনোলজি দপ্তরের ফান্ড থেকে ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত সময়ের মধ্যে মোট ১ কোটি ৬ লক্ষ ৭৮ হাজার টাকা চারটি অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয় ।এখন পর্যন্ত টাকা উদ্ধার করা না গেলেও একাউন্ট গুলি ফ্রিজ করা হয়েছে। সরকারি কোষাগার থেকে এভাবে সরকারি অর্থ হাফিজ হওয়ার ঘটনায় বিভিন্ন মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

বিভাগ