নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ শনিবার জামাই ষষ্ঠী। জামাইষষ্ঠী বাঙালির একটি ঐতিহ্যবাহী সংস্কৃতিক লোকাচার। জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে বাঙালিরা এই আচার পালন করেন। এই দিনে বিবাহিত মেয়ে ও জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা হয়। এভাবে জামাইকে খুশি রাখার চেষ্টায় ষষ্ঠীপুজোর লৌকিক প্রথাই বাঙালির জ্যৈষ্ঠ মাসের উৎসব হয়ে উঠেছে। কিন্তু এবছর মন খারাপ অনেক জামাইদের ।বিষন্ন শাশুড়িরাও ।কারণ এবছর জামাইষষ্ঠী আষাঢ় মাসে পড়েছে। এই নিয়ে কতই না কল্প কথাই কয়দিন নেটিজেন্ডদের মুখে মুখে শোনা গেছে ।আষাঢ় মাসের ষষ্ঠী নাকি ভালো না ।মাথায় ষষ্ঠীর জল দিয়ে আশীর্বাদ করা যায় না ।ষষ্ঠীর বায়নাও প্রদান করা যায় না ইত্যাদি ইত্যাদি ।কিন্তু এ সমস্ত নেট মাধ্যমের প্রচার একেবারেই সত্য নয় । এদিন রাজধানীর লক্ষীনারায়ণ বাড়ি মন্দিরের প্রধান পুরোহিত এই কথা জানান। তিনি বলেন ,জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের ষষ্ঠী তিথিতে ষষ্ঠী পুজো হয়। এটি একটি তিথি ।এর সাথে নক্ষত্রের কোন যোগসাজস নেই, প্রভাবও নেই ।তিথিগত সব অনুষ্ঠানের মতই ষষ্ঠী পূজাও মঙ্গলের বলে জানান তিনি।এদিন অন্যান্য বছরের মতো লক্ষ্মীনারায়ন বাড়ী মন্দিরেও ষষ্ঠী পুজো অনুষ্ঠিত হয় ।অনেক মহিলারাই ষষ্ঠী পূজো উপলক্ষে মন্দিরে উপস্হিত হন ।তারা ভগবানের আশীর্বাদ চান ।মন্দিরে উপস্থিত এক মহিলা জানান, বাঙ্গালিদের একটি অন্যতম বড় উৎসব এই ষষ্ঠী পূজো। অনুষ্ঠানটি জামাইষষ্ঠী নামেও পরিচিত ।এই অনুষ্ঠানে শাশুড়িরা জামাইদের নেমন্তন্ন করে আশীর্বাদ প্রদান করেন। ভালো মন্দ খাওয়া দাওয়া হয় ।তিনি আরো জানান, উনার পুত্র সন্তান রয়েছে।মন্দির থেকে বাড়ি গিয়ে তিনি তার পুত্রকে নিয়ম মেনে ষষ্ঠী দেবেন তিনি। ছেলের মঙ্গল কামনা করবেন তিনি।এদিকে ষষ্ঠী পুজো উপলক্ষে অনেক মহিলাদেরকেই এদিন লক্ষীনারায়ণ বাড়ির শিব মন্দিরে শিব ঠাকুর কে সাধ্যমত দুধ এবং জল ঢেলে স্নান করাতে দেখা গেল। শিব ঠাকুরের কাছে পরিবার ও সমাজের মঙ্গল কামনা করেন তারা।