খোয়াইয়ের চেবরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আশা কর্মীদের হাতে স্মার্টফোন বিতরণ

Jun 20, 2026

খোয়াইয়ের চেবরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আশা কর্মীদের হাতে স্মার্টফোন বিতরণ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকীকরণ এবং দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকারের ধারাবাহিক প্রচেষ্টার অঙ্গ হিসেবে এবার আশা কর্মীদের কাজের পরিধি আরও সহজ করতে তাদের হাতে স্মার্টফোন তুলে দেওয়া হলো। শনিবার খোয়াই জেলার চেবরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত কর্মরত আশা কর্মীদের হাতে এক আনুষ্ঠানিক কর্মসূচির মাধ্যমে ১১৪টি স্মার্টফোন তুলে দেওয়া হয়। এই মোবাইল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণপুর-প্রমোদ নগর বিধানসভার বিধায়ক পিনাকী দাস চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী এবং স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডা. রঞ্জিত দেববর্মা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।এদিন চেবরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত আশা কর্মীদের হাতে আনুষ্ঠানিকভাবে স্মার্টফোন তুলে দেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী।

বিভাগ