নেশা মুক্ত সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক কর্মশালা   আমবাসা পুরো পরিষদের

Jun 25, 2026

নেশা মুক্ত সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক কর্মশালা আমবাসা পুরো পরিষদের

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ নেশা মুক্ত ভারত অভিযান, বিকশিত ভারতের পরিচয়’— এই স্লোগানকে সামনে রেখে আমবাসা পুরো পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে নেশা মুক্ত সপ্তাহ উপলক্ষে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয় আমবাসা টাউন হলে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমবাসা পুরো পরিষদের চেয়ারপার্সন প্রতিমা মালাকার, পুরো পরিষদের সিইও তথা মহকুমা শাসক রিংকু রিয়াং, আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক নিরূপম দত্তসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।কর্মশালায় ‘নেশা মুক্ত অভিযান’-এর উপর একটি সচেতনতামূলক লিফলেট উন্মোচন করেন অতিথিরা। অনুষ্ঠানে বক্তারা সমাজ থেকে মাদকের অভিশাপ দূর করতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক রিংকু রিয়াং বলেন, *“নেশা ভালোও আছে, আবার খারাপও আছে। পড়াশোনার প্রতি মনোযোগ ও জ্ঞান অর্জনের নেশা ভালো, কিন্তু মাদকাসক্তির নেশা সমাজ ও ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। তাই ভালো-মন্দ বিচার করে সকলকে সঠিক পথে চলতে হবে।তিনি বিশেষ করে যুব সমাজকে মাদক থেকে দূরে থেকে শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের যুক্ত করার আহ্বান জানান। কর্মশালার মাধ্যমে নেশামুক্ত সমাজ গঠনের বার্তা তুলে ধরা হয় এবং আগামী প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।এদিন যোগা আসন করানো হয়, এবং আসন‌ থেকে কি উপকার পাওয়া যায় সে গুলো ও আলোচনা করা হয়