নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বিগত বেশ কিছুদিন ধরে অল্পবিস্তর বৃষ্টি হলেই তেলিয়ামুড়া পুরো এলাকার অন্তর্গত দশ নম্বর ওয়ার্ড এলাকার বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে যাওয়ার ছবি সামনে আসে। বিশেষ করে সংশ্লিষ্ট ওয়ার্ডে অবস্থিত একটা বিদ্যালয়ে রীতিমত অসহনীয় অবস্থা তৈরি হয়, এছাড়া সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনার মধ্যেই জল জমে যাওয়া একটা বাধা তৈরি করে। এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া দিতে গিয়ে পুরো পরিষদের চেয়ারপারসন রূপক সরকার দাবি করেছেন গোটা বিষয় সম্পর্কে পুরো পরিষদ অবগত রয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন অতীতে এই প্রকারের সমস্যা না থাকলেও বর্তমানে বিশেষ করে কয়েকটা নির্মাণ কাজ এই সমস্যার তৈরি করেছে। তবে তিনি আশ্বস্ত করতে গিয়ে দাবি করেছেন আগামী কিছুদিনের মধ্যেই গোটা সমস্যার সমাধানের জন্য রাস্তা বের করা হবে, এবং ইতিমধ্যে বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে গোটা বিষয়ের সমাধান করার জন্য উদ্যোগ গ্রহণ করার পথে পুরো পরিষদ হাঁটছে এমনটাও জানিয়েছেন শ্রী সরকার। এখানে উল্লেখ করা প্রয়োজন এ বছর যখনই বৃষ্টি হচ্ছে তখনই দেখা যাচ্ছে পুরো পরিষদ এলাকার বিভিন্ন জায়গায় জল জমছে যদিও অধিকাংশ ক্ষেত্রেই কোথাও বা নির্মাণ কাজ আবার কোথাওবা রাস্তা তৈরির জন্য এই সমস্যা তৈরি হচ্ছে