নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বাবা গড়িয়া মিশন ও হেপাটাইটিস ফাউন্ডেশন অব এিপুরা উদয়পুর শাখার উদ্যোগে এবং গোমতী জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিকের সার্বিক সহযোগিতায় কিল্লা প্রত্যন্ত এলাকায় মৈথুলুঙ স্কুলে অনুষ্ঠিত হয় এক মেগা স্বাস্থ্য শিবির। শিবিরে শিশু, মেডিসিন,অস্থি, চক্ষু, চর্ম,স্ত্রীরোগ সহ বিভিন্ন বিভাগের চিকিৎসক গন প্রায় আটশত রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরিসেবা দেবার পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়। স্বাস্থ্য শিবিরে ২২০ জনকে সোগার প্রেসার,২৮ জনকে ইসিজি করার পাশাপাশি হেপাটাইটিস বি ও সি পরীক্ষা করা হয়।বেশ কয়েকজনের হাতে আয়ুষ্মান কার্ড তুলে দেওয়া হয়। স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন জমাতিয়া হদার সভাপতি প্রেম শশী জমাতিয়া, হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা উদয়পুর শাখার সম্পাদক পার্থ প্রতিম সাহা, জমাতিয়া হদার অডিটর পদ্মসাধন জমাতিয়া,হদা অকড়ার বিপ্র কুমার জমাতিয়া ও মনিন্দ্র মোহন জমাতিয়া সহ অন্যান্যরা ছিলেন উপস্থিত। প্রত্যেকে আলোচনা করতে গিয়ে বলেন , প্রত্যন্ত এলাকায় এরকম শিবির করার ফলে গরীব অংশের জনগণের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবার লক্ষ্য নিয়েই এ দুটি সংগঠন প্রত্যন্ত এলাকায় পরিষেবা পৌঁছে দিয়েছেন অসুস্থ রোগীদের কাছে। এই এলাকায় এমন অনেক রোগী আছেন যারা স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য হাসপাতালে বা চিকিৎসকদের কাছে গিয়ে পরিষেবা নিতে প্রচন্ড রকম ভাবে হিমশিম খেতে হচ্ছে শারীরিক অসুস্থতার কারণে। এই শিবির করার ফলে প্রচুর রোগী তারা পরিষেবা নিতে পেরেছেন। আগামী দিনও প্রত্যন্ত উপজাতি এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ধারাবাহিক কর্মসূচি বহাল থাকবে বলে ঘোষণা করা হয়। বেশ কয়েকজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে এবং আগরতলা বিশিষ্ট চিকিৎসকদের পরামর্শ নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে দেওয়া হয়। এই স্বাস্থ্যশিবির কে ঘিরে এলাকায় জনগণের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।