ইলেকট্রিসিটি এমপ্লয়িজ  ফেডারেশন অফ ইন্ডিয়ার পূর্বাঞ্চল শাখার আঞ্চলিক বৈঠক অনুষ্ঠিত

Jun 27, 2026

ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার পূর্বাঞ্চল শাখার আঞ্চলিক বৈঠক অনুষ্ঠিত

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার ইস্টার্ন জোনাল কমিটির বৈঠক শনিবার আগরতলায় অনুষ্ঠিত হলো ।আগরতলার ছাত্র যুব ভবনে এই বৈঠকের আয়োজন করা হয় ।বৈঠকে ত্রিপুরা ছাড়া সাতটি রাজ্যের প্রতিনিধিদের অংশগ্রহণ করার কথা ছিল ।কিন্তু চারটি রাজ্যের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ,আসাম এবং মেঘালয় -এই চারটি রাজ্য থেকে ১৯ জন প্রতিনিধি এই সম্মেলনে যোগদান করেছেন। সম্মেলনের উদ্বোধন করেন ইলেকট্রিসিটি এমপ্লয়িজ  ফেডারেশন অফ ইন্ডিয়ার সভানেত্রী বেলা পাত্র। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সহ-সভাপতি সুভাষ লাম্বা। এই সম্মেলনে সারাদেশের বিদ্যুৎ পরিষেবার বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ।বিদ্যুৎ পরিষেবাকে সচল রাখতে যে সকল কর্মচারীরা কাজ করে চলছেন তাদের বিভিন্ন সমস্যা ,অভাব এবং অভিযোগ নিয়ে আলোচনা করা হয় ।বিস্তারিত আলোচনা করা হয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনার বেসরকারিকরণ প্রক্রিয়া নিয়েও ।ইলেকট্রিসিটি অ্যাম্প্লয়ীজ ফেডারেশন অফ ইন্ডিয়ার রাজ্য সরকার সাধারণ সম্পাদক সুব্রত গাঙ্গুলী এই সংবাদ জানান।।জানা গেছে বিদ্যুৎ পরিষেবার বেসরকারিকরণের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তুলবে ইলেকট্রিসিটি এম্প্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া ।সংগঠনের সর্বভারতীয় কমিটির সাধারণ সভায় সংশ্লিষ্ট বিষয় নিয়ে চূড়ান্ত রূপরেখা গ্রহণ করা হবে।

বিভাগ

সর্বশেষ খবর