জরাজীর্ণ অবকাঠামোয় পাঠদান ব্যাহত, সংস্কারের দাবি অর্জুন প্রসাদ রোয়াজা পাড়া এস বি স্কুলে

Jun 27, 2026

জরাজীর্ণ অবকাঠামোয় পাঠদান ব্যাহত, সংস্কারের দাবি অর্জুন প্রসাদ রোয়াজা পাড়া এস বি স্কুলে

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দক্ষিণ ত্রিপুরার পোয়াংবাড়ি ব্লকের গোলসিংপাড়া গ্রামের অর্জুন প্রসাদ রোয়াজা পাড়া এস বি স্কুলে দীর্ঘদিন ধরে অবকাঠামোগত নানা সমস্যায় ভুগছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিদ্যালয়ের চারপাশের বাউন্ডারি ওয়াল নেই। এছাড়াও স্কুল ভবনের টিনের ছাউনি নষ্ট হয়ে যাওয়ায় বর্ষাকালে শ্রেণিকক্ষে বৃষ্টির পানি পড়ে পাঠদান ব্যাহত হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, বহুবার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হলেও এখনও পর্যন্ত স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পড়াশোনার স্বার্থে দ্রুত বাউন্ডারি ওয়াল নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত টিন পরিবর্তনের দাবি জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী। তাঁদের মতে, অবিলম্বে সংস্কারকাজ শুরু না হলে বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বিভাগ

সর্বশেষ খবর