ওবিসি ও এস সি কর্পোরেশন ঘেরাওয়ের ডাক দিল প্রদেশ কংগ্রেসের ওবিসি ও এসসি ডিপার্টমেন্ট

Jun 27, 2026

ওবিসি ও এস সি কর্পোরেশন ঘেরাওয়ের ডাক দিল প্রদেশ কংগ্রেসের ওবিসি ও এসসি ডিপার্টমেন্ট

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বিভিন্ন দাবির ভিত্তিতে আগামী ২৯ জুন ওবিসি এবং এস সি কর্পোরেশন অফিস ঘেরাও পারবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ওবিসি এবং এসসি ডিপার্টমেন্ট। শনিবার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে নেতৃবৃন্দ এই আন্দোলন সূচি ঘোষণা করেন। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ এবং এসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান নিরঞ্জন দাস। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ওবিসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ জানান, ওবিসি কর্পোরেশন থেকে ঋণ প্রদানের জন্য গ্যারান্টার হিসেবে সরকারি কর্মচারীর শর্ত বাতিল করা সহ ৫ দফা দাবিতে এই কর্মসূচি গ্রহন করা হয়েছে।  সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের এসসি ডিপার্টমেন্টের পক্ষ থেকে ৭ দফা দাবি তুলে ধরেন চেয়ারম্যান নিরঞ্জন দাস।

বিভাগ

সর্বশেষ খবর