এগিয়ে চলো সংঘের উন্মুক্ত যোগা চ্যাম্পিয়নশিপ ঘিরে ব্যাপক সাড়া পরিলক্ষিত

Jun 27, 2026

এগিয়ে চলো সংঘের উন্মুক্ত যোগা চ্যাম্পিয়নশিপ ঘিরে ব্যাপক সাড়া পরিলক্ষিত

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ গত ২১ জুন সারা বিশ্বে আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করা হয়। আন্তর্জাতিক যোগা দিবসকে সামনে রেখে এ বছর প্রথমবারের মতো ছোট ছোট যোগা প্রতিযোগীদের নিয়ে একটি উন্মুক্ত যোগা চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে এগিয়ে চলো সংঘ। প্রথমবারের এই আয়োজনেই কর্তৃপক্ষ বেপক সারা পেয়েছে। বয়সের উপর ভিত্তি করে চারটি বিভাগে আটটি ইভেন্টের উপর এই প্রতিযোগিতার আয়োজন করা হয় ।    প্রত্যেকটি ইভেন্টে প্রথম পাঁচজনকে পুরস্কার প্রদানের আয়োজন করে উদ্যোক্তারা ।এগিয়ে চলো সংঘের সচিব সুমন্ত গুপ্ত এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান ,সুস্হ থাকতে গেলে যোগা একান্ত প্রয়োজন।শনিবার এগিয়ে চলো সংঘ গৃহে সারাদিনব্যাপী চলে এই উন্মুক্ত যোগা চ্যাম্পিয়নশিপের আসর ।এই আসরে শহরের বিভিন্ন প্রান্তের প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা অংশগ্রহণ করে।

বিভাগ

সর্বশেষ খবর