রামনগর গ্যাস বিস্ফোরণে নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারকে সমবেদনা জানালেন কংগ্রেস নেতৃত্ব

Jun 28, 2026

রামনগর গ্যাস বিস্ফোরণে নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারকে সমবেদনা জানালেন কংগ্রেস নেতৃত্ব

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ রামনগর গ্যাস বিস্ফোরণ কাণ্ডে নিহত শুভ্রজিৎ চৌধুরীর বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তাঁর সঙ্গে ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের অন্যান্য শীর্ষ নেতারাও।এদিন কংগ্রেস প্রতিনিধিদল নিহতের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি, ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানান কংগ্রেস নেতৃত্ব।পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটিয়ে তাঁদের দুঃখ-দুর্দশার কথা শোনেন কংগ্রেস নেতারা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।