নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ“জয়ের লক্ষ্যে মনক উদ্ভাসিত করুন” — এই বার্তাকে সামনে রেখে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিলোনিয়ায় অনুষ্ঠিত হল Numerico 6.0 পরীক্ষা। আগরতলা টেকনো কলেজের উদ্যোগে বিলোনিয়া বিদ্যাপীঠ স্কুলে রবিবার সকাল থেকেই ছিল পড়ুয়াদের ভিড়। দুটি লেভেলে নেওয়া হয়েছে এই প্রতিযোগিতামূলক পরীক্ষা। লেভেল ওয়ানে অংশ নিয়েছে নবম ও দশম শ্রেণির ছাত্র-ছাত্রীরা। আর লেভেল টু-তে একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা। ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ছাত্র-ছাত্রীদের প্রস্তুত করাই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ। “আগরতলা টেকনো কলেজের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। বিলোনিয়া মহকুমার বিভিন্ন স্কুল থেকে মোট ৪০২ জন ছাত্র-ছাত্রী আজকের Numerico 6.0 পরীক্ষায় অংশ নিয়েছে। এই ধরনের পরীক্ষা ছাত্র-ছাত্রীদের আত্মবিশ্বাস বাড়ায়। ভবিষ্যতে JEE, NEET-এর মতো সর্বভারতীয় পরীক্ষাগুলোতে ওরা যাতে নির্ভয়ে অংশ নিতে পারে, সেই মানসিকতা তৈরি হয়। আমরা চাই প্রতি বছর এখানে এমন পরীক্ষা হোক।পরীক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কৃতও করবে আগরতলা টেকনো কলেজ