যে কোনও অর্থনীতির শক্তি এমএসএমই সেক্টরের অবদানের ওপর নির্ভর করে : উপরাষ্ট্রপতি

Jun 29, 2026

যে কোনও অর্থনীতির শক্তি এমএসএমই সেক্টরের অবদানের ওপর নির্ভর করে : উপরাষ্ট্রপতি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ যে কোনও অর্থনীতির শক্তি এমএসএমই সেক্টরের অবদানের ওপর নির্ভর করে, শনিবার বিশ্ব এমএসএমই দিবসে এই মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন। নতুন দিল্লিতে এমএসএমই দিবস ২০২৬উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় উপরাষ্ট্রপতি বলেন, ভারতে এমএসএমই সেক্টরটি প্রথম প্রজন্মের উদ্যোক্তাদের সাহস ও উদ্যোক্তাসুলভ মানসিকতার প্রতিফলন।উপ-রাষ্ট্রপতি উল্লেখ করেন, এই সেক্টরটি পণ্যের গুণমান ও মানদণ্ড বজায় রাখার পাশাপাশি দেশের মোট রফতানির প্রায় ৫০ শতাংশ অবদান রাখে। এছাড়া, উৎপাদনশীলতা, উৎপাদন ও গুণমান আরও বৃদ্ধির লক্ষ্যে তিনি উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তি গ্রহণের আহ্বান জানান।

বিভাগ