ক্যাডেটদের জাতীয়তাবোধের প্রেরণা যোগায় এনসিসি- ব্যাটেলিয়নের আধিকারিক

Jun 29, 2026

ক্যাডেটদের জাতীয়তাবোধের প্রেরণা যোগায় এনসিসি- ব্যাটেলিয়নের আধিকারিক

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ গত ২১ জুন থেকে রাজধানীর শহীদ ভগৎ সিং যুব আবাসে ১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসির অধীন বিভিন্ন বিদ্যালয়ের এনসিসি ক্যাডেটদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে ।এই আবাসিক প্রশিক্ষণ শিবিরে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের এনসিসি ইউনিটের প্রায় ৫৫০ জন এনসিসি ক্যাডেট অংশগ্রহণ করে ।সোমবার ছিল এই এনসিসি প্রশিক্ষণ শিবিরের সাংস্কৃতিক এবং সমাপনী অনুষ্ঠান ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ন এনসিসির আধিকারিক নবপ্রীত সিং বাথ।এদিন এনসিসি আধিকারিক জানান, বিদ্যালয় স্তরে দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের এনসিসি ক্যাডেটদের প্রতি বছর এই ধরনের দশ দিনের কম্বাইন্ড অ্যানুয়াল ট্রেনিং ক্যাম্প বা সিএটিসি অনুষ্ঠিত হয় ।এই ধরনের প্রশিক্ষণ শিবির এনসিসি ক্যাডেটদের অনুশাসন ,একতাও  জাতীয়তাবোধের উন্মেষ ঘটায় এবং নেশা বিরোধী মানসিকতা গড়ে তুলতে সাহায্য করে ।তিনি আরো জানান ,১০ দিনের এই সিএটিসি ক্যাম্পে রাজ্যের বিভিন্ন বিদ্যালয় থেকে ৫৫০ জন পুরুষ এবং মহিলা ক্যাডেট অংশগ্রহণ করেছে।১০ দিনের এই আবাসিক ক্যাম্পে এনসিসি ক্যাডেটদের অস্ত্র প্রশিক্ষণ ,ড্রিল ,ব্যক্তিত্ব ও নেতৃত্ব বিষয়ক বিভিন্ন ক্ষেত্রগুলি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

বিভাগ