নারী এবং শিশু কল্যাণমূলক পরিষেবার কাজে দেশের মধ্যে মডেল ত্রিপুরা -কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী

Jun 29, 2026

নারী এবং শিশু কল্যাণমূলক পরিষেবার কাজে দেশের মধ্যে মডেল ত্রিপুরা -কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ভারত সরকারের নারী ও শিশু উন্নয়ন দপ্তরের মন্ত্রী অন্নপূর্ণা দেবী বর্তমানে রাজ্য সফরে রয়েছেন ।সোমবার তিনি আগরতলার অভয়নগরস্থিত সিসিআই গার্লস ইউনিট-২, মহিলা আশ্রম সংলগ্ন সক্ষম অঙ্গনারী কেন্দ্র এবং কর্মজীবী মহিলাদের হোস্টেল নির্মাণ স্থল পরিদর্শন করেন ।কেন্দ্রীয় মন্ত্রীর সাথে ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় ,দপ্তরের সচিব তপন দাস সহ অন্যান্যরা ।এই অনুষ্ঠানে বৃক্ষরোপণ করেন কেন্দ্রীয় মন্ত্রী ।বাচ্চাদের সাথেও কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন দপ্তরের মন্ত্রী অন্নপূর্ণা দেবী জানান, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, পরিকাঠামোগত উন্নয়ন এবং নারী ও শিশু কল্যাণমূলক পরিষেবার কাজে দেশের মধ্যে মডেল ত্রিপুরা ।তিনি বলেন ,এই সমস্ত কাজ প্রমাণ করছে বিকশিত ভারত নির্মাণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গাইডলাইন মেনে কাজ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এবং সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকুরায়।তিনি জানান ,দিল্লিতে অনুষ্ঠিতব্য জাতীয় বৈঠকে অন্যান্য রাজ্যগুলিকে ত্রিপুরাকে অনুসরণ করার জন্য বলবেন তিনি অন্যান্য রাজ্য গুলি যেন ত্রিপুরা পরিদর্শন করে সংশ্লিষ্ট বিষয়গুলি নিজ নিজ রাজ্যে অনুসরণ করে।এদিন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন দপ্তরের মন্ত্রী অন্নপূর্ণা দেবী উদয়পুরে যান। মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেন কেন্দ্রীয় মন্ত্রী।

বিভাগ