জগন্নাথ জিউ মন্দিরে স্নানযাত্রা মহোৎসবে ভক্তবৃন্দের ভিড়

Jun 29, 2026

জগন্নাথ জিউ মন্দিরে স্নানযাত্রা মহোৎসবে ভক্তবৃন্দের ভিড়

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃসোমবার জ্যৈষ্ঠ পূর্ণিমা, ভগবান জগন্নাথের স্নান যাত্রা উৎসব ।রাজ্যেও এদিন এই মোহোৎসব অনুষ্ঠিত হয় ।এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর জগন্নাথ জিউ মন্দিরে ।মন্দিরে অন্যান্য বছরে মতো এবারও শাস্ত্র মেনে স্নান করানো হয় জগন্নাথ ,বলরাম এবং সুভদ্রা কে ।এই পূর্ণ অনুষ্ঠানে প্রচুর সংখ্যক ভক্তবৃন্দের সমাগম ঘটে ।এই স্নানযাত্রা প্রসঙ্গে জগন্নাথ ডিউ মন্দিরের অধ্যক্ষ ভক্তি কমল মহারাজ জানান ,এবারও অনুষ্ঠিত হচ্ছে স্নানযাত্রা মহোৎসব। এই অনুষ্ঠানে ভক্তবৃন্দের ভক্তি লাভ হয় ।মানুষের, সমাজের এবং রাজ্যবাসীর কল্যাণ হয়।এদিন স্নানযাত্রা উৎসব উপলক্ষে জগন্নাথ জিউ মন্দিরে প্রচুর সংখ্যক ভক্তবৃন্দের সমাগম ঘটে। অনুষ্ঠান শেষে সকলের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। পুরীর জগন্নাথ মন্দিরের অনুসরণে দেশের বিভিন্ন স্থানের মত রাজ্যেও জগন্নাথ দেবের স্নানযাত্রার ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়।

বিভাগ