“স্ট্রেস টলারেন্ট ও হার্বিসাইড টলারেন্ট রাইস” বিষয়ক প্রশিক্ষণ ও বীজ বিতরণ কর্মসূচি

Jun 29, 2026

“স্ট্রেস টলারেন্ট ও হার্বিসাইড টলারেন্ট রাইস” বিষয়ক প্রশিক্ষণ ও বীজ বিতরণ কর্মসূচি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির প্রসার এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সোমবার উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্রে ভারতের কৃষি গবেষণা পরিষদ-এর অধীনস্থ কটকের সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের উত্তর-পূর্বাঞ্চলীয় উপাদানের অংশ হিসেবে সিকিমের পাকিয়ংস্থিত আইসিএআর-ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর অর্কিডসে উদ্যোগে আয়োজিত রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর, বাগমা অ্যাগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেড  এবং কাকড়াবন অ্যাগ্রি ফার্মার্স ফেড প্রডিউসার কোম্পানি লিমিটেড যৌথ সহযোগিতায় “স্ট্রেস টলারেন্ট ও হার্বিসাইড টলারেন্ট রাইস” বিষয়ক এক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।     এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সহকারি সভাধিপতি সুজন সেন, সিকিম কর্তৃক আইসিএআর-এনআরসিও পরিচালক ডঃ এস.পি. দাস, ত্রিপুরার জন্য আইসিএআর-সিআরআরআই জাতসমূহ তথা কট্টক আইসিএআর-সেন্ট্রাল রাইস ইনস্টিটিউট সিনিয়র বিজ্ঞানী ডঃ মীরধুল চক্রবর্তী,

বিভাগ