নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ পশ্চিম এশিয়ায় বিদ্যমান যুদ্ধাবস্থায় আহ্বানে সাড়া দেওয়ায় দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "আমি অনুরোধ করেছিলাম, যেন তারা কিছুদিন যথাসম্ভব সোনা কেনা থেকে বিরত থাকেন। আমি দেশের প্রতিটি নাগরিকের কাছে কৃতজ্ঞ; তাঁরা কেবল আমার আহ্বানে সাড়াই দেননি, বরং সর্বতোভাবে সক্রিয় সহযোগিতা করছেন। অনেক পরিবার বার্তার মাধ্যমে আমার সঙ্গে তাঁদের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন। গাড়ি ভাগ করে চলা বা 'কারপুলিং'-এর বিষয়েও মানুষ তাঁদের নানা অভিজ্ঞতার কথা জানিয়েছেন। যাঁরা আগে প্রতিদিন একই পথে নিজেদের গাড়িতে যাতায়াত করতেন, তাঁরা এখন একসঙ্গে যাতায়াত শুরু করেছেন।"'মন কি বাত'-এর ১৩৫-তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "অনেক পরিবার বার্তার মাধ্যমে আমার সঙ্গে তাঁদের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছে। বহু পরিবার এবার বাড়িতে বিয়ের অনুষ্ঠানের জন্য নতুন সোনা না কেনার সিদ্ধান্ত নিয়েছে; প্রয়োজনে তারা পুরনো সোনা গলিয়ে নতুন গয়না তৈরি করবে। এমনকি অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তারা এবার তাদের বিদেশ ভ্রমণের পরিকল্পনাও স্থগিত রেখেছেন।"