নিউস ত্রিপুরা প্রতিনিধিঃআজ ধলাই জেলা শাসকের কনফারেন্স হলে জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে বেটি বাঁচাও,বেটি পড়াও কর্মসূচির আওতায় জেলাভিত্তিক সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির শিকার হয়ে ধলাই জেলার বিভিন্ন প্রান্তের মেয়েরা রাজ্যের বিভিন্ন হোম গুলিতে থেকে মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে তাদেরকেই এই সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক ভানলাল ডিকা ডার্লং। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট মহেন্দ্র কম্বে চাকমা, ডি আই এস ই শঙ্খ শুভ্র সেন প্রমুখ।এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭ জনকে সম্মাননা প্রদান করা হয় পাশাপাশি বিভিন্ন বিষয়ে তাদের সাথে মতবিনিময় করা হয়।