নিউস ত্রিপুরা প্রতিনিধিঃঘটনার বিবরনেজানাযায় মঙ্গলবার সকাল ৯ টা ৩০ নাগাদ শান্তির বাজার অনুকূল ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায় পুরাতন জাতীয় সড়কে একটি বাইক ও টি আর ০৮ ডি ১৭৩৭ নাম্বারের মালবাহী বলেরুগাড়ীর মধ্যে সঙ্গে সংঘর্ষ ঘটে । এতেকরে বাইকচালক পুরাতন জাতীয়সড়কে ছিটকে পরেগিয়ে গুরতর আহতহয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুততারসহিত ঘটনাস্থলে উপস্থিতহয় শান্তির বাজার দমকলবাহিনীর কর্মীরা। দমকলবাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিতহয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়েযায়। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনকদেখে কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তির উন্নত চিকিৎসার জন্য আগরতলা জীবি হাসপাতালে রেফারকরে। জানাযায় দুর্ঘটনায় আহত ব্যক্তি শান্তির বাজার পৌর পুরিষদে সুপারভাইজার পদে নিযুক্ত। আহত ব্যক্তির নাম সুমন নন্দী। দুর্ঘটনার পরবর্তী সময় ঘটনাস্থলে উপস্থিতহয় শান্তির বাজার থানার পুলিশ। দুর্ঘটনার সঠিক কারন জানতে তদন্তে নেমেছে পুলিশ। লোক গুঞ্জনে শুনা যাচ্ছে মালবাহী ট্রাকটি রাস্তার মাঝে থাকারফলে এই দুর্ঘটনা ঘটেছে। মালবাহী ট্রাকটি শান্তির বাজার নগদা এলাকার সুভাষ দাসের বলে জানাযায়। এখন দেখার বিষয় দুর্ঘটনার সঠিক রহস্য উন্মোচনে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে।