নিউস ত্রিপুরা প্রতিনিধিঃবাবা গরিয়া মিশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার উদয়পুর আঠারভোলা গরিয়া মিশন স্কুলে অনুষ্ঠিত হয় এক রক্ত দান শিবির।প্রদীপ জ্বালিয়ে এর সূচনা করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রাম পদ জমাতিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন উপজাতি স্বসাতিত জেলা পরিষদের ই এম সি কে জমাতিয়া, প্রাক্তন আইন সচিব দাতা মোহন জমাতিয়া, বাবা গরিয়া মিশনের সভাপতি প্রেম শশী জমাতিয়া সহ অন্যান্যরা। আলোচনা করতে গিয়ে প্রত্যেকেই বলেন, রক্ত দানের মতো মহত্ কাজ আর নেই।এক বোতল রক্ত একটি মানুষের জীবন বাঁচাতে পারে। বিজ্ঞানীরা আজ ও রক্তের বিকল্প বের করতে পারেনি। তিন মাস অন্তর অন্তর রক্ত দান করা যায়। প্রত্যেকে রক্ত দানে এগিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করা হয়। রক্ত দান শিবির কে কেন্দ্র করে প্রচুর লোকের সমাবেশ সংগঠিত হয় গরিরা মিশন স্কুলে।