শান্তিনিকেতন মেডিকেল কলেজ কাণ্ডে মহিলা কমিশনের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন মহিলা কংগ্রেসের

Jul 01, 2026

শান্তিনিকেতন মেডিকেল কলেজ কাণ্ডে মহিলা কমিশনের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন মহিলা কংগ্রেসের

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ শান্তিনিকেতন মেডিকেল কলেজে মহিলা কর্মী মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। এমনটাই অভিযোগ প্রদেশ মহিলা কংগ্রেসের ।আরো অভিযোগ ,রাজ্য সরকারের নির্দেশেই রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন পোস্ট মর্টেম রিপোর্ট প্রকাশিত হওয়ার আগেই ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার চালান ।এই ঘটনার তীব্র নিন্দা জানায় ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। মহিলা কংগ্রেসের কর্মী সমর্থকরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে মহিলা কমিশনের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে ।এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী। মহিলা কংগ্রেস কর্মীরা মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন ।এদিন এই কর্মসূচি প্রসঙ্গে রাজ্য মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী জানান ,মহিলা কমিশন নিরপেক্ষ থাকবে ,এটাই স্বাভাবিক। সব নির্যাতিতারাই সরকারি প্রতিনিধিদের কাছে বিস্তারিত বলতে পারেন না। তাই তারা সাহায্যের জন্য মহিলা কমিশনে আসেন। কিন্তু গত আট বছর ধরে বিজেপি শাসনাধীন রাজ্য মিহিলা কমিশন নির্যাতিতাদের পাশের দাঁড়ায় না ।এর অন্যতম উদাহরণ শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মী মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। যেখানে মহিলা কমিশনের চেয়ারপার্সন পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার আগেই বিষয়টিকে আত্মহত্যার ঘটনা বলে প্রচার শুরু করেন ।রাজ্য মহিলা কংগ্রেস সভানেত্রী আরো জানান ,মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মহিলা কমিশন বিচার বিভাগীয় তদন্তের জন্য পদক্ষেপ গ্রহণ না করলে রাজ্য মহিলা কংগ্রেস আগামী দিনে গোটা রাজ্যে আন্দোলন গড়ে তুলবে তিনি আরো জানান নির্যাতিতা মহিলাদের পাশে থেকে লড়াই করে যাবে মহিলা কংগ্রেস।এদিন মহিলা কংগ্রেস কর্মী সমর্থকদের রাজ্য মহিলা কমিশনের কার্যালয় ঘেরাও কে কেন্দ্র করে মেলার মাঠ এলাকায় উত্তেজনা ছড়ায় খবর পেয়ে ছুটে আসে পশ্চিম মহিলা থানার পুলিশ পুলিশ আন্দোলনকারীদের মহিলা কমিশনের কার্যালয় থেকে বের করে দেওয়ার প্রয়াস চালায় এটি পুলিশের সাথে মহিলা কংগ্রেস কর্মীদের ধ্বস্তাধস্তি হয়। পরবর্তী সময়ে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ছুটে এসে মহিলা কংগ্রেস কর্মীদের রাজ্য মহিলা কমিশনের কার্যালয় থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যায়।

বিভাগ

সর্বশেষ খবর