নারী নিরাপত্তায় স্বরাষ্ট্র দপ্তর প্রশাসনিকভাবে নিষ্ক্রিয় -অভিযোগ সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির

Jul 01, 2026

নারী নিরাপত্তায় স্বরাষ্ট্র দপ্তর প্রশাসনিকভাবে নিষ্ক্রিয় -অভিযোগ সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃসম্প্রতি নন্দননগর এলাকায় এক নাবালিকাকে তিন দিন আটকে রেখে নির্যাতন করে কিছু অভিযুক্ত ।এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে পূর্ব মহিলা থানায় ডেপুটেশন প্রদান করা হয় ।এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদিকা স্বপ্না দত্ত ।এদিন ডেপুটেশন প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নারী নেত্রী জানান, জুন মাসেই বেশ কিছু নারী নির্যাতন এবং নারী ধর্ষণের ঘটনা ঘটেছে ।সারা রাজ্যেই এই ধরনের ঘটনা ঘটে চলছে ।তিনি অভিযোগ করে বলেন ,নারী নিরাপত্তা প্রদানে স্বরাষ্ট্র দপ্তর কঠোর পদক্ষেপ গ্রহণ করছে না বলেই এই ধরনের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ।তার আরো অভিযোগ ,স্বরাষ্ট্র দপ্তর প্রশাসনিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে না। নন্দননগরের ঘটনায় জড়িত অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান তিনি। এদিন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সাধারণ সম্পাদিকা স্বপ্না দত্ত আরো অভিযোগ করে বলেন ,নিরাপত্তার অভাবে নির্যাতিতারা থানায় মামলা পর্যন্ত করতে পারছেন না। স্বরাষ্ট্র দপ্তরের নিষ্ক্রিয় ভূমিকার ফলেই এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে জানান তিনি।

বিভাগ

সর্বশেষ খবর