তিরুপতির মূল অনুষ্ঠানের ভার্চুয়াল সম্প্রচার,খোয়াইতে জেলা স্তরের জন সম্মেলন-র আনুষ্ঠানিক সূচনা

Jul 02, 2026

তিরুপতির মূল অনুষ্ঠানের ভার্চুয়াল সম্প্রচার,খোয়াইতে জেলা স্তরের জন সম্মেলন-র আনুষ্ঠানিক সূচনা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃগ্রামীণ ভারতকে আরও শক্তিশালী, স্বাবলম্বী এবং সমৃদ্ধশালী করে তোলার লক্ষ্যে খোয়াই জেলায় আজ থেকে শুরু হলো এক বিশেষ জেলা স্তরের অনুষ্ঠান। খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে আজ, ২রা জুলাই সকাল ১০টা থেকে খোয়াই নিউ টাউন হলে এই জেলা স্তরের জন সম্মেলন ও লঞ্চ ইভেন্ট-এর আয়োজন করা হয়েছে। মূলত অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে আয়োজিত মূল অনুষ্ঠানের সাথে সংগতি রেখে খোয়াইতে এই ভার্চুয়াল অনুষ্ঠান সম্প্রসারণ ও সম্প্রচারের ব্যবস্থা করা হয়। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ উদ্যোগের অধীনেই এই বিশেষ যৌথ কর্মসূচির আয়োজন করা হয়েছে।আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ত্রিপুরা সরকারের মাননীয়া চিফ হুইপ শ্রীমতী কল্যাণী সাহা রায়, অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করছেন খোয়াই জেলা পরিষদের মাননীয়া সভাধিপতি শ্রীমতী অপর্ণা সিংহ রায়।এছাড়াও গ্রামীণ এলাকার উন্নয়নমূলক এই ভার্চুয়াল উদ্বোধনী মঞ্চে উপস্থিত TTAADC-এর সম্মানিত এমডিসি শ্রী প্রস্মিত দেববর্মা ও শ্রী জেমস দেববর্মা। বিশিষ্ট সমাজসেবী শ্রী সমীর কুমার দাস প্রশাসনিক স্তরে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন খোয়াই জেলার জেলাশাসক ও সমাহর্তা শ্রী রজত পান্ত সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। ডিজিটাল মাধ্যমে তিরুপতির মূল অনুষ্ঠানের সাথে যুক্ত হয়ে গ্রামীণ অর্থনীতির বিকাশ ও কর্মসংস্থানের সুযোগ সুদৃঢ় করতে এই মিশন কীভাবে কাজ করবে, তা নিয়ে বিশদ আলোচনা করা হয়।