মোহনপুরে রেশন শপ, অঙ্গনওয়ারি কেন্দ্র ও স্কুলে সারপ্রাইজ পরিদর্শন; ধরা পড়ল একাধিক অনিয়ম

Jul 02, 2026

মোহনপুরে রেশন শপ, অঙ্গনওয়ারি কেন্দ্র ও স্কুলে সারপ্রাইজ পরিদর্শন; ধরা পড়ল একাধিক অনিয়ম

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃবৃহস্পতিবার মোহনপুর ব্লকের অধীন বিজয়নগর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন রেশন শপ, অঙ্গনওয়ারি কেন্দ্র ও স্কুলে আকস্মিক পরিদর্শন চালায় মোহনপুর মহকুমা প্রশাসন। এই পরিদর্শনে নেতৃত্ব দেন মোহনপুর মহকুমা শাসক সান্তনু বিকাশ দাস।পরিদর্শনের সময় বিভিন্ন প্রতিষ্ঠানে একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসে। এর মধ্যে বিজয়নগর-২ রেশন শপ নির্ধারিত সময়ে বন্ধ পাওয়া যায়। এছাড়া বিজয়নগর এস.বি. স্কুলেও বেশ কিছু প্রশাসনিক ও পরিষেবা-সংক্রান্ত অনিয়ম ধরা পড়ে।মহকুমা শাসক সান্তনু বিকাশ দাস জানান, পরিদর্শনে চিহ্নিত হওয়া অনিয়মগুলির বিরুদ্ধে দাপ্তরিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, সাধারণ মানুষের স্বার্থে এ ধরনের আকস্মিক পরিদর্শন আগামী দিনেও অব্যাহত থাকবে, যাতে সরকারি পরিষেবার মান নিশ্চিত করা যায়।