এক রাতে দুই বাড়ি থেকে রাবার শীট চুরি ,ঘটনায় চাঞ্চল্য ছড়াল বামুটিয়ার তেবাড়িয়া এলাকায়

Jul 02, 2026

এক রাতে দুই বাড়ি থেকে রাবার শীট চুরি ,ঘটনায় চাঞ্চল্য ছড়াল বামুটিয়ার তেবাড়িয়া এলাকায়

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃপশ্চিম জেলার মোহনপুর মহকুমাধীন বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত তেবাড়িয়া এলাকার বাসিন্দা অচল মনি বিশ্বাস।তার বাড়িতে ছেলে বিয়ের প্রস্তুতি চলছে। তার পাশেই রয়েছে ভাতিজা বিকাশ বিশ্বাসের বাড়ি। কাকা ভাতিজা দুজনেরই রাবার বাগান রয়েছে। নিজ বাড়িতেই তারা রাবার সিট রোদে শুকুতে দেন ।বুধবার গভীর রাতে কাকা এবং ভাতিজার বাড়িতে হানা দেয় চোরের দল ।চোর দুই বাড়ি থেকে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের রাবার শীট চুরি করে নিয়ে যায় ।  বৃহস্পতিবার সকালে চুরির ঘটনা টের পান দুই বাড়ির মালিকরা। এদিন চুরির ঘটনার বিস্তারিত জানিয়ে অচল মনি বিশ্বাস জানান, গতকালই তিনি প্রায় 200 রাবার শীট রোদে শুকোতে দিয়েছিলেন ।তার পাশের বাড়ির ভাতিজা বিকাশ বিশ্বাসও বেশ কিছু রাবার শীট রোদে শুকোতে দেয়। চোরের দল দুই বাড়ি থেকেই রাবার শীটগুলো নিয়ে চম্পট দেয়।তিনি আরো জানান, ঘটনাটি তিনি বামুটিয়া পুলিশ ফাঁড়িতে জানাবেন ।চুরি কাণ্ডে জড়িত অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।এদিকে পাশাপাশি দুই বাড়ি থেকে রাবার শীট চুরির ঘটনা ছড়িয়ে পড়তেই এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।