শিক্ষক সংকটে ভুগছে  শিক্ষা প্রতিষ্ঠান

Jul 02, 2026

শিক্ষক সংকটে ভুগছে শিক্ষা প্রতিষ্ঠান

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃকমলপুর মহকুমার মানিকভান্ডার হরচন্দ্র গ্র্যান্ট ইন এইড দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মহকুমার মধ্যে নামকরা একটি বিদ্যালয়।এই বিদ্যালয়ের বহু ছাত্রছাত্রী রাজ্যে ও বহিরাজ্যে বিভিন্ন উচ্চপদে চাকরি করছে। কিন্তু বর্তমানে স্কুলে শিক্ষক সংকটে ভুগছে। গত চৌদ্দবছর যাবৎ ইতিহাসের কোনো বিষয় শিক্ষক নেই। এদিকে রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষিকা দুইমাস পড়ে অবসরে যাচ্ছে। স্কুলে মোট ছাত্রছাত্রী সংখ্যা ৭৮০ জন। শিক্ষকশিক্ষিকা রয়েছেন ২২ জন। এদিকে ইতিহাসের শিক্ষক নেই। অথচ কলা বিভাগে ছাত্রছাত্রী প্রায় সাড়ে তিনশো। এদিকে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা অবসরে গেলে সেখানেও শূন্য হয়ে যাবে। এছাড়া পদার্থবিদ্যার কোনো বিষয় শিক্ষক নেই। ১৯৫৬ সালের এই নামকরা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক সংকটে ভুগছে। স্কুলে নতুন ভবন তৈরী হচ্ছে। কিন্তু শিক্ষক না দেওয়া হলে সুদৃশ্য ভবন দিয়ে কি হবে? বাইট :-জনৈকা অভিবাবিকা।

বিভাগ

সর্বশেষ খবর