নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ অনঙ্গনগরের বৈশ্যপাড়ার রাজীব সরকারের দুবছর আট মাসের শিশুসন্তান রুদ্রিক সরকার ।সম্প্রতি নিকটবর্তী সাব সেন্টারে পালস পোলিও খাওয়ানোর সময় রুদ্রিকের মুখে কিছুটা বেশি মাত্রায় ঔষধ পড়ে যায়। এর থেকেই তার লিভার সম্পূর্ণরূপে ড্যামেজ হয়ে যায় ।সম্প্রতি জিবি হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য দিল্লির এইমস হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।কিন্তু দিল্লিতে নিয়ে গিয়ে তার সন্তানের চিকিৎসা করানোর ক্ষমতা নেই শ্রমজীবী রাজীব সরকারের ।এই অবস্থায় তিনি বিভিন্ন স্থানে সাহায্যের আবেদন জানান ।শুক্রবার এলাকার বিধায়ক সুদীপ সরকার রাজীব সরকারের বাড়ি ছুটে যান ।তিনি ছোট্ট রূদ্রিকের পরিবারের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন ।মরণব্যাধির সাথে লড়াই করা ছোট্ট রুদ্রিকের জীবন বাঁচাতে সকল অংশের জনগণের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান বাম বিধায়ক সুদীপ সরকার।।এদিকে মনুশ্রীর মতো ছোট্ট রুদ্রিকের জীবন বাঁচাতে একদল শুভ বুদ্ধি সম্পন্ন যুবক সংশ্লিষ্ট এলাকার হাটে বাজারে অর্থ সংগ্রহে নেমে পড়েছেন ।যুবকদের এই ধরনের শুভ উদ্যোগকে স্বাগত জানান বাম বিধায়ক সুদীপ সরকার।