নিউস ত্রিপুরা প্রতিনিধিঃমোহনপুর মহকুমার অধীন লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ইন্সপেক্টর অফ স্কুল ওয়াটলোক তুইথু এর অধীন বিভিন্ন স্কুলে হঠাৎ পরিদর্শন করেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ বিশাল কুমার।এই হঠাৎ পরিদর্শনে এসে এডিসির শিক্ষার চরম বেহাল অবস্থা,শিক্ষার মান ও শিক্ষকদের দক্ষতা দেখে হতবাক হয়ে যান জেলা শাসক।শুক্রবার এডিসির প্রিন্সিপল সেক্রেটারি সহ পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ বিশাল কুমার ,মোহনপুর মহকুমা শাসক সান্তনু বিকাশ দাস এবং ইন্সপেক্টর অফ স্কুল ও স্থানীয় ব্লকের বিডিওগণ এই পরিদর্শনে উপস্থিত ছিলেন। এদিনের হঠাৎ পরিদর্শনে এডিসির প্রিন্সিপাল সেক্রেটারি, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক,মোহনপুর মহকুমা শাসক যে বিদ্যালয় গুলি পরিদর্শন করেন সেই বিদ্যালয় গুলির শিক্ষা ব্যবস্থা,ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান, শিক্ষকদের দক্ষতা দেখে রীতিমতো হতবাক হয়ে যান। বিদ্যালয় গুলিতে ছাত্র-ছাত্রীর সংখ্যা খুবই কম, শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের সংখ্যা প্রায় সমান সমান হলেও ছাত্র ছাত্রীরা দুটি লাইন পর্যন্ত পড়তে পারছেন না সঠিকভাবে। এমনকি জেলা শাসক যখন এক শিক্ষককে বলেন দুই লাইন পড়ানোর জন্য,তখন তিনিও তা সঠিকভাবে করতে পারেননি এই হচ্ছে এডিসির শিক্ষার অবস্থা,শিক্ষার মান।এই হঠাৎ পরিদর্শন নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ বিশাল কুমার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন এই পরিদর্শনকালে তিনি এডিসির শিক্ষা ব্যবস্থা, এডিসি প্রশাসনের সঙ্গে মিলে উন্নত করার প্রয়াস করছেন এই পরিদর্শনে বেশ কিছু অসঙ্গতি এবং শিক্ষক শিক্ষিকাদের দক্ষতা, পড়াশোনা মানের গুণগত খামতি লক্ষ্য করেন এবং সেগুলি কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দিন দিন ছাত্র-ছাত্রীদের সংখ্যা হ্রাস পাওয়ার বিষয়ে জেলা শাসক শিক্ষক-শিক্ষিকাদের শিক্ষা প্রদানের দক্ষতার অভাবকেই প্রধান কারণ হিসেবে দাবি করেন