নিউস ত্রিপুরা প্রতিনিধিঃভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি নিতিন নবীনের দু'দিনের জম্মু ও কাশ্মীর সফর রয়েছে। ৬ ও ৭ জুলাই এই সফরে তিনি দলের নেতা, বিধায়ক এবং অন্যান্য পদাধিকারীদের সঙ্গে জম্মু ও কাশ্মীরের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।শুক্রবার দলীয় সূত্রে জানা গেছে, নিতিন নবীন ৬ জুলাই পৌঁছাবেন। ভারতীয় জনসংঘ (বিজেএস)-র প্রতিষ্ঠাতা সভাপতি ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে একটি জনসভায় ভাষণ দেবেন। জানা গেছে, দলের নেতা ও বরিষ্ঠ পদাধিকারীদের সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের কাজকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করবেন নিতিন নবীন। জম্মু ও কাশ্মীরে মোদী সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও কর্মসূচির বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করা হবে দলের কার্যকর্তাদের সঙ্গে। এদিন দলীয় সূত্রে এও জানা গেছে, বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন উধমপুরেও সফর করবেন।