মহারাজা প্রদ্যুত কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিনে নোয়াগাংয়ে কেক কাটা, স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের ফল বিতরণ

Jul 04, 2026

মহারাজা প্রদ্যুত কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিনে নোয়াগাংয়ে কেক কাটা, স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের ফল বিতরণ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃচুড়াইবাড়ি প্রতিনিধি , ৪ জুলাই: মহারাজা প্রদ্যুত কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন উপলক্ষে শনিবার নোয়াগাং বাজারে টিপ্রা মথা পার্টির উদ্যোগে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।এদিন নোয়াগাং বাজারস্থিত টিপ্রা মথা পার্টি অফিসে কেক কেটে মহারাজার জন্মদিন উদযাপন করা হয়। পরে উত্তর জেলার সনিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রোগীদের মধ্যে ফল বিতরণ করেন দলের নেতৃবৃন্দ। মানবিক এই উদ্যোগকে উপস্থিত সকলেই সাধুবাদ জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিপ্রা মথার ৫৮-পানিসাগর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন প্রার্থী জয়চুঙ হালাম, লালা হালামসহ টিপ্রা মথা পার্টির অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।দলীয় নেতৃত্বের বক্তব্যে জানানো হয়,   মহারাজা প্রদ্যুত কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে সমাজসেবামূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিভাগ

সর্বশেষ খবর