Jul 04, 2026
নিউস ত্রিপুরা প্রতিনিধিঃশ্রীনগর থানা এলাকার আনন্দনগরে ফের চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। বেশ কিছুদিন আগে আনন্দনগর গার্লস হোস্টেল ও আনন্দনগর রামকৃষ্ণ আশ্রমে চুরির ঘটনার পর এবার নিশানা করা হয়েছে এক স্কুলশিক্ষকের বাড়িকে। অভিযোগ অনুযায়ী, শুক্রবার গভীর রাতে আনন্দনগর ৫ নম্বর পাড়ায় স্কুলশিক্ষক বোপেশ দেবনাথের বাড়িতে দুর্বৃত্তরা চুরি চালায়। পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে বাড়িতে ঢুকে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার, দুটি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
Copyright ©2026 | News Tripura