নিউস ত্রিপুরা প্রতিনিধিঃহাঁপানিয়ার ধ্রুব চৌধুরীর ছোট্ট কন্যা শিশু মানশ্রী SMA আক্রান্ত।তার চিকিৎসায় প্রয়োজ ১৮ কোটি টাকা।ইতিমধ্যে তার মাসে সাধারণ মানুষ,সোশ্যাল মিডিয়া ইনফুয়েন্সার,ক্লাব,বিভিন্ন সামাজিক সংগঠন, ব্যক্তি,রাজ্যোতিক নেতা,মন্ত্রী কর্মীরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মানশ্রীর পাশে দাঁড়াতে কামালঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী কামালঘাট এলাকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে আর্থিক সাহায্য সংগ্রহ করছেন এবং তাদের এই পদক্ষেপে ব্যাপক সাড়া দিচ্ছেন সাধারণ মানুষ। তারা জানান মানশ্রীর বিষয়ে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারেন এবং এই সামাজিক দায়িত্ববোধ থেকে তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে আর্থিক সহায়তা সংগ্রহ করছেন। তারা সবাই দশম শ্রেণীতে পড়াশোনা করেন এবং কামালঘাট এলাকায় একজন প্রাইভেট টিউটরের সেন্টারের মাধ্যমে এই উদ্যোগে শামিল হন। স্থানীয় মানুষ ধন্যবাদ জানান এই প্রাইভেট টিউশন সেন্টারের মাস্টার মশাই সহ ছাত্রছাত্রীদের সেই সকল মাস্টার মশাইদের যারা তাদের পড়াশোনার পাশাপাশি সঠিক সামাজিক দায়িত্ববোধটা শিখিয়েছেন। এবং ছাত্রছাত্রীরা বলেন আমরা মানশ্রীর জন্য বেরিয়েছি,আমাদের মত যারা আছে তারা যেন বের হয় এই আহ্বান রাখেন