হাত কাটা এলাকা থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

Jul 05, 2026

হাত কাটা এলাকা থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃগোপন সূত্রের খবরের ভিত্তিতে এক সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ। আজ দুপুরে খোয়াইয়ের হাতকাটা এলাকা থেকে একটি ই রিক্সায় পাচারের সময় প্রায় ৪০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে ই রিক্সায় করে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছে। খবর পাওয়া মাত্রই পুলিশ হাতকাটা এলাকায় ওত পেতে থাকে। একটি সন্দেহভাজন ই রিক্সা আসতেই পুলিশ সেটিকে আটকানোর চেষ্টা করে। পুলিশ দেখে ই রিক্সায় থাকা পাচারকারীরা পালানোর চেষ্টা করলেও, পুলিশ তৎপরতার সাথে ধাওয়া করে একজনকে ধরে ফেলে।এরপর রিক্সাটিতে তল্লাশি চালিয়ে ভেতর থেকে মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিভাগ