বিজেপির  প্রতিবাদ র্যােলি ধর্মনগরে

Jul 05, 2026

বিজেপির প্রতিবাদ র্যােলি ধর্মনগরে

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ১১ বছরের এক নাবালিকা স্কুল ছাত্রীকে দীর্ঘদিন ধরে ভয় দেখিয়ে শারীরিক নির্যাতন এবং নগ্ন ভিডিও তৈরি করে বিদেশে পাচারের অভিযোগে প্রতিবাদ রেলি  ধর্মনগরে। এই জঘন্য ও অমানবিক ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত প্রাক্তন মন্ত্রীর পুত্র ও তাঁর স্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বিকেলে ধর্মনগরে আয়োজিত হলো এক বিশাল প্রতিবাদ র‍্যালি ও জনসভা।আজ ৩. ৩০ঘটিকায় ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে এই প্রতিবাদ র‍্যালি শুরু হয়। প্রদেশ বিজেপির নির্দেশানুসারে আয়োজিত এই কর্মসূচিতে  সমাজবিরোধী শক্তির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দেন উপস্থিত নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, প্রাক্তন মন্ত্রীর পরিবারের এই কর্মকাণ্ড গোটা সমাজকে কলঙ্কিত করেছে এবং নারী সুরক্ষায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অপর্ণা নাথ,  বিজেপির বিধায়ক যাদব লাল নাথ,বিধায়ক জোহর চক্রবর্তী,  জেলা মহিলা মোর্চার সভানেত্রী রূপালী অধিকারী,উত্তর জেলার সভাপতি কাজল দাস সহ প্রদেশ পর্যায়ের মহিলা নেতৃবৃন্দ,  জেলা ও মণ্ডল স্তরের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব, পঞ্চায়েত সমিতির সদস্য-সদস্যাগণ সহ সকল স্তরের  ও মণ্ডল কমিটির সদস্যা, বুথ বাহিনী এবং যুব মোর্চার বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক অংশ নেন।উপস্থিত বক্তারা একে একে  বলেন, "এমন পৈশাচিক ঘটনার তীব্র নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। অভিযুক্তদের কঠোরতম সাজা নিশ্চিত করতে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। সমাজ থেকে এই অপশক্তি নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ জারি থাকবে।"এদিন বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদ সভায় সমাজের সকল স্তরের মানুষকে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বান জানানো হয়।

 

বিভাগ