উদয়পুর রেলস্টেশন থেকে গাঁজা উদ্ধার

Jul 05, 2026

উদয়পুর রেলস্টেশন থেকে গাঁজা উদ্ধার

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃপ্রতিদিনের মতো রবিবার সকাল থেকে যে ট্রেন আগরতলা থেকে সাবরুম কিংবা সাব্রুম থেকে আগরতলা যাচ্ছিল সমস্ত ট্রেনে অবৈধ কোন কিছু আছে কিনা পুলিশ চেক করছে। রবিবার সকাল বেলা ট্রেনে চেক করে অবৈধ তিনটি ব্যাগ থেকে প্রায় ২০ কেজি গাঁজা উদ্ধার করতে পেরেছে বলে জানান কর্তব্যরত পুলিশ সাব-ইন্সপেক্টর গৌতম দেববর্মা তবে কাউকে পুলিশ আটক করতে পারেনি। খবর পেয়ে রাধা কিশোরপুর থানার পুলিশ রেলস্টেশনে ছুটে যায়। অনেকক্ষণ তল্লাশি চালিয়েও গাঁজা উদ্বারের ঘটনার সঙ্গে জড়িত কাউকে পুলিশ জালে তুলতে পারেনি। এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বিভাগ