নিউস ত্রিপুরা প্রতিনিধিঃফের সাইকেল চালানোর ওপর বিশেষ জোর দিলেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া। তাঁর কথায়, সাইকেল চালানো হৃদপিণ্ডকে সুস্থ রাখে, শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখে এবং আত্মাকে প্রশান্ত করে। কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া রবিবার সকালে দিল্লিতে 'ফিট ইন্ডিয়া সানডে অন সাইকেল' কর্মসূচির ৮০-তম আয়োজনে অংশ নেন। বহু অংশগ্রহণকারীদের সঙ্গে তিনি নিজেও সাইকেল চালান।পরে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া বলেছেন, "সাইকেল চালানো হৃদপিণ্ডকে সুস্থ রাখে, শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখে এবং আত্মাকে প্রশান্ত করে। সাইকেল চালানো দূষণ সমস্যার সমাধান করে ও আমাদের ফিট রাখে; পাশাপাশি এটি যানজট সমস্যা মোকাবিলাতেও সহায়তা করে। এছাড়া, সাইকেল বিদেশ থেকে জ্বালানি আমদানির ওপর দেশের নির্ভরতা কমাতেও সাহায্য করে। আসুন, সুস্থ থাকার জন্য সাইকেল চালানোর মাধ্যমে স্থূলতা বিরোধী প্রধানমন্ত্রীর এই প্রচারাভিযানে আমরা সবাই শামিল হই।"