নিউস ত্রিপুরা প্রতিনিধিঃধলাই জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সোমবার আমবাসা ইংলিশ মিডিয়াম মডেল স্কুলে যথাযোগ্য মর্যাদায় ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়।চারা গাছে জল সিঞ্চন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উদ্বোধক আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার সহ অন্যান্য অতিথিগণ। প্রদীপ প্রজ্জ্বলনের পর ড. শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথিগণ।ছাত্র-ছাত্রীদের সন্মুখে বক্তব্য রাখতে গিয়ে অতিথিগণ তাদের বক্তব্যে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির দেশের প্রতি তাঁর অবদান, বিশেষ করে শিক্ষা, রাজনীতি এবং অখণ্ড ভারত গঠনে তাঁর অনবদ্য ভূমিকার কথা তোলে ধরেন। আয়োজিত এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর সুমন দেবনাথ, জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক বিদ্যা মোহন জমাতিয়া, বিদ্যালয়ের টিচার্স ইন চার্জ স্বপন নমঃ সহ অন্যান্য। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় শিক্ষানুরাগী মহল।