নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা সোমবার থেকে শুরু হয়েছে ।রাজ্যের মোট ২৬ টি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষা দিচ্ছেন ৭৫৬ জন পরীক্ষার্থী ।উচ্চমাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষা দিচ্ছেন এক হাজার ১৫৭০ জন পরীক্ষার্থী ।রাজধানী আগরতলায় কামিনী কুমার মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা গ্রহন করা হচ্ছে। এদিন কামিনী কুমার মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে যান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয়গণ চৌধুরী ।পর্ষদ সভাপতি জানান ,মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা চলবে ১০ জুলাই পর্যন্ত এবং উচ্চমাধ্যমিকের পরীক্ষা চলবে ১৪ জুলাই পর্যন্ত। মাধ্যমিকে পাঁচটি বিষয়ে এবং উচ্চমাধ্যমিকে সাতটি বিষয়ের উপর নেওয়া হচ্ছে পরীক্ষা।এদিন নেতাজি সুভাষ বিদ্যানিকেতনেও পর্ষদের নিয়ম মেনে শুরু হয় মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা ।এই বিদ্যালয়ে উচ্চমাধ্যমিকে ১৫০ জন পরীক্ষা দিচ্ছেন এবং মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন ৫০ জন পরীক্ষার্থী। সুষ্ঠু ভাবেই পরীক্ষা চলছে বলে জানান নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষিকা।উল্লেখ্য, এবছর পশ্চিম জেলায় বছর বাঁচাও পরীক্ষা হচ্ছে ৫ টি স্কুলে, ধলাই জেলায় ৬টি স্কুলে চলছে পরীক্ষা ।এছাড়া উত্তর ত্রিপুরা জেলায় ৪টি বিদ্যালয়ে এবং দক্ষিণ ত্রিপুরা জেলার তিনটি বিদ্যালয়ে এই পরীক্ষা চলছে।