নিউস ত্রিপুরা প্রতিনিধিঃবিদ্যুৎ মাসুল বৃদ্ধির সিদ্ধান্তে রাজ্যজুড়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল বিষয়টিকে ইস্যু বানিয়ে মাঠে নেমে পড়েছে। সোমবার বিদ্যুৎ মাশুল বৃদ্ধি রোধসহ বিভিন্ন দাবিতে সদর জেলা কংগ্রেস এক গণবস্থান কর্মসূচির আয়োজন করে ।রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানের স্বামী বিবেকানন্দ মূর্তির পাদদেশে সকাল ১১ টা থেকে শুরু হয় এই গন অবস্থান ।গণঅবস্থানের স্হলে সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় ছাড়াও প্রদেশ কংগ্রেস প্রবক্তা প্রবীর চক্রবর্তী ,যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যুৎ বেসরকারিকরণ বিল প্রত্যাহার ,স্মার্ট মিটার বাতিল ,বিদ্যুৎ নিগমের সীমাহীন দুর্নীতি রোধ, ভেঙে পড়া বিদ্যুৎ পরিষেবার উন্নয়ন এবং অস্বাভাবিক বিদ্যুৎ মাসুল ও চার্জ বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে এই গণঅবস্থান কর্মসূচি পালন করা হয় এদিন ।গণ অবস্থানস্থলে সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় এই সংবাদ জানান ।তিনি জানান ,কোন বিজ্ঞপ্তি ছাড়াই বিভিন্ন চার্জের নামে বিদ্যুতের মাশুল বৃদ্ধি করা হয়েছে ।সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদেই আজকের এই গণ অবস্থান কর্মসূচি ।বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের সাম্প্রতিক বক্তব্যের নিন্দা জানিয়ে সদর জেলা কংগ্রেস সভাপতি বলেন ,বিদ্যুতের মাসুল যদি সরকার বৃদ্ধি করে নাই থাকে তবে বিদ্যুৎ দপ্তর থাকার কোন মানে হয় না ।বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগ করা উচিত।এদিন সদর জেলা কংগ্রেস সভাপতি অভিযোগ করে বলেন ,গোটা দেশে বর্তমানের চোরের রাজত্ব চলছে ।মন্দিরের প্রনামীর টাকা চুরি হচ্ছ,চুরি হচ্ছে নিট পরীক্ষার প্রশ্নপত্র। অপরদিকে চুরি হচ্ছে ভোট। বর্তমানে সারাদেশে চোরের রাজত্ব চলছে বলে অভিযোগ করেন তিন।