দুদিনের টানা বৃষ্টিতে বেহাল আমবাসা, বিপদসীমার উপরে ধলাই নদীর জল

Jul 08, 2026

দুদিনের টানা বৃষ্টিতে বেহাল আমবাসা, বিপদসীমার উপরে ধলাই নদীর জল

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃগত দুদিনের টানা ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে আমবাসায়। অবিরাম বৃষ্টির জেরে ধলাই নদীর জল বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে নদী-সংলগ্ন এলাকায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।এদিকে, আমবাসার বনলতা টিফিন হাউস সংলগ্ন এলাকায় মাটিধসের কারণে বেশ কয়েকটি দোকান ভেঙে পড়েছে। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।অন্যদিকে, প্রবল বৃষ্টিতে দশমি ঘাটের মাঠ সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে।

বিভাগ