আড়ালিয়ার লোকনাথ পাড়ায় জমি মাফিয়ার তান্ডব ,বাড়ি ছাড়া এক অসহায় পরিবার

Jul 08, 2026

আড়ালিয়ার লোকনাথ পাড়ায় জমি মাফিয়ার তান্ডব ,বাড়ি ছাড়া এক অসহায় পরিবার

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃরাজধানীর বিভিন্ন এলাকাতেই অসহায় মানুষজনদের জমি জবর দখলের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।   প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেই এই ধরনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে বিভিন্ন মহলের অভিমত ।   এবার জমি জবর দখলে একটি ঘটনা উঠে এলো রাজধানীর আড়ালিয়া লোকনাথ আশ্রমপাড়া এলাকা থেকে। এই এলাকাতেই ১৯৯৪ সালে মিনতি সাহা নামে এক মহিলা আড়ালিয়ার লোকনাথ পাড়ার ভজন দাসের কাছ থেকে একটি জায়গা কেনেন।জায়গার বাউন্ডারিও দেন তিনি।মিনতি সাহা মারা গেলে আইন অনুযায়ী সংশ্লিষ্ট জায়গার মালিক হন তার ছেলে রাজেশ সাহা।সম্প্রতি রাজেশ সাহার কিডনির রোগ ধরা পড়ে।চিকিৎসক তাকে তিন মাস পর পর চেন্নাই গিয়ে চেকআপ করানোর পরামর্শ দেন।  তাই তিনি এই জায়গাটি বিক্রি করার উদ্যোগ নেন।সেইমত রবিবার আত্মীয়দের নিয়ে বাড়িটি দেখতে যান তিনি।তখন ভজন দাস সাঙ্গপাঙ্গ নিয়ে তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ ।রাজেশ সাহা জানতে পারেন ভজন দাস টাকা পয়সা দিয়ে এই জায়গার পরচা নিজের নামে করে নিয়েছেন।রাজেশ সাহা ডি এম অফিসে গিয়ে জানতে পারেন, সংশ্লিষ্ট জাগার মালিক তিনিই।এই ঘটনার সুস্ঠু বিচারের জন্য প্রশাসনের নিকট আবেদন জানান রাজেশ সাহা।এদিন অসুস্থ রাজের সাহা অভিযোগ করে বলেন ,ভজন দাসের ভয়ে নিজ বাড়ি থেকেও গত ১২ বছর ধরে তিনি অন্য জায়গায় ভাড়া বাড়িতে বসবাস করছেন ।ভজন দাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে  আর্জি জানিয়েছেন তিনি।

বিভাগ