বিলোনীয়া পুরপরিষদের উদ্যোগে সলিড ওয়েষ্ট ম্যানেজমেন্টের উপর সচেতনতা  কর্মশালা

Jul 08, 2026

বিলোনীয়া পুরপরিষদের উদ্যোগে সলিড ওয়েষ্ট ম্যানেজমেন্টের উপর সচেতনতা কর্মশালা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃসলিড ওয়েষ্টম্যানেজমেন্ট  ২০২৬ বিষয়ক এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিলোনিয়া পৌর পরিষদের উদ্যোগে বুধবার বিলোনিয়ার শচীন দেববর্মণ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মসূচির প্রদীপ প্রজ্জ্বলন ও চারা গাছে জল সিঞ্চনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরবানের ডাইরেক্টর ড তমাল মজুমদার, দক্ষিণ ত্রিপুরার জেলা শাসক মোঃ সাজাদ পি, বিলোনিয়া মহকুমা শাসক দেবজ্যোতি রায়, বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ      সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল নাগরিকদের বর্জ্য পৃথকীকরণ, সঠিকভাবে বর্জ্য নিষ্পত্তি, পুনর্ব্যাবহার (রিসাইক্লিং) এবং পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব সমাজ গড়ে তোলার বিষয়ে সচেতন করে তোলা। অনুষ্ঠানে বিলোনিয়া মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং পৌর এলাকার বহু নাগরিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত বলেন, পরিবেশকে সুস্থ, স্বচ্ছ ও বাসযোগ্য রাখতে প্রত্যেক নাগরিককে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন হতে হবে। প্লাস্টিকের ব্যবহার কমানো, পুনর্ব্যবহার (রিসাইক্লিং) বাড়ানো এবং যেখানে-সেখানে বর্জ্য না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান। তিনি আরও বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা প্রতিটি নাগরিকের সামাজিক ও নৈতিক দায়িত্ব। সকলের সম্মিলিত উদ্যোগেই একটি পরিচ্ছন্ন, সবুজ ও সুন্দর ত্রিপুরা গড়ে তোলা সম্ভব। পাশাপাশি প্লাষ্টিক ক্যারিবেগ ব্যাবহার না করার প্রচার,বিভিন্ন সময়ে অভিযানে বিভিন্ন দোকানদার, গ্রাহক কে প্লাস্টিক কেরিব্যাগ ব্যাবহার করার জন্য জরিমানা করা বিকল্প প্লাষ্টিক ব্যাগ ব্যবহার করার সচেতনতা বৃদ্বির জন্য ডিসিএম সন্জয় শীল,এবং টিবিএসই বোর্ডে ভালো ফলাফলের জন্য কৃতি ছাত্র দেবদত্তা ভৌমিক কে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠান থেকে একটাই বার্তা উচ্চারিত হয় "বর্জ্যের বিরুদ্ধে যুদ্ধ, চারপাশ রাখবো শুদ্ধ। বর্জ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, ত্রিপুরাকে সুন্দর বানাবো।" এই স্লোগানকে সামনে রেখে সচেতনতার মাধ্যমে পরিবেশ রক্ষায় সকলে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

বিভাগ