প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি খোয়াই জেলায়,       ত্রাণ শিবিরে আশ্রয় শত শত পরিবারের

Jul 09, 2026

প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি খোয়াই জেলায়, ত্রাণ শিবিরে আশ্রয় শত শত পরিবারের

বিবর্তনঃ-

গত কয়েকদিনের লাগাতার প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে গোটা খোয়াই জেলা। জেলার নিম্নাঞ্চলগুলো ব্যাপক ভাবে প্লাবিত হওয়ায় বহু বাড়িঘরে বন্যার জল ঢুকে পড়েছে। পরিস্থিতি অত্যন্ত জরাজীর্ণ হয়ে পড়ায় বাধ্য হয়ে বাড়িঘর ছেড়ে খোয়াই জেলার বিভিন্ন প্রান্তে কয়েকশ পরিবার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে।প্রশাসনের তরফে খোয়াই মহকুমাতেই মোট তিনটি ত্রাণ শিবির খোলা হয়েছে। গতকাল রাত থেকেই বিপন্ন মানুষজন সেখানে আশ্রয় নিতে শুরু করেছেন। পৌরপরিষদের ৩ নং ওয়ার্ডের হরকুমার অঙ্গনওয়াড়ি কেন্দ্র এখানে আশ্রয় নিয়েছে ২০টি পরিবারের মোট ৮০ জন সদস্য।দশরথ দেব মেমোরিয়াল কলেজে ২৫ পরিবারের মোট ৯৩ জন মানুষ আশ্রয় নিয়েছেন।এবং খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে সবথেকে বেশি, অর্থাৎ ৪৩টি পরিবারের মোট ১৫৬ জন সদস্য আশ্রয় নিয়েছেন। বৃহস্পতিবার খোয়াই জেলার জেলা সভাধিপতি এবং খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা সহ প্রশাসনের একটি বিশেষ দল এই ত্রাণ শিবিরগুলো পরিদর্শনে যান। তাঁরা আশ্রয়প্রার্থীদের খোঁজখবর নেন, সরকারি সুযোগ-সুবিধার তদারকি করেন এবং দুর্গতদের পাশে থাকার সব রকমের আশ্বাস প্রদান করেন। বন্যা পরিস্থিতির ওপর প্রশাসন কড়া নজর রাখছে।

বিভাগ