প্রতিবাদ জানাতেই দুধের শিশুকে রেখে গৃহবধূকে বাড়ি থেকে বের করে দিল নেশা কারবারি

Jul 09, 2026

প্রতিবাদ জানাতেই দুধের শিশুকে রেখে গৃহবধূকে বাড়ি থেকে বের করে দিল নেশা কারবারি

বিবর্তনঃ-

নেশা কারবারি   স্বামীর হাতে নির্যাতনের শিকার গৃহবধূ এবং তার মা। জোরপূর্বক দেড় বছরে শিশু সন্তানকে আটকে রাখা হয়েছে বাড়িতে ।শিশু সন্তানকে ফিরে পেতে থানায় দ্বারস্থ নির্যাতিতা গৃহবধূ। ঘটনা আমতলী থানাধীন কুলতলী মতিনগর এলাকায়।

 

তিন বছর আগে তেলিয়ামুড়ার রুকিয়া বেগমের কন্যা হোসেনা বেগম কে আমতলী থানাধীন কুলতলী মতিনগর এলাকার ইছাক মিয়ার পুত্র শাকিল মিয়ার সাথে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর শাকিল এবং হোসেনার ঘরে এক কন্যা সন্তান আসে। তাদের দাম্পত্য জীবন ভালই কাটছিল ।তখন কল মেস্তরীর কাজ করতো শাকিল মিয়া ।অভিযোগ, সম্প্রতি সে নেশা কারবারের সাথে যুক্ত হয় ।গৃহবধূ হোসেনা বিষয়টি জানতে পেরে তার মাকে জানাতে চায় ।এর ফলে সংসারে অশান্তির আগুন জ্বলে উঠে। শাকিল মিয়া এবং তার মা নুর ভানু গৃহবধুর উপর নির্যাতন শুরু করে। বুধবার পরিস্থিতি চূড়ান্ত আকার ধারণ করে ।খবর পেয়ে গৃহবধূর মা রুকিয়া বেগম মেয়ের শ্বশুর বাড়িতে ছুটে আসেন ।মেয়েকে মারধর করা হয়েছে কেন তা জানতে চাওয়া হলে তার উপরও আক্রমণ চালায় শাকিল মিয়া এবং তার মা নুর ভানু।অভিযোগ, গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় ।কেড়ে নেওয়া হয় তার দেড় বছরের শিশু কন্যাকে ।বুধবার সন্ধ্যায় নির্যাতিতা গৃহবধূ এবং তার মা আমতলী থানার পুলিশের কাছে দারস্ত হয়ে স্বামী এবং শাশুড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এবং দেড় বছরের সন্তানটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। বৃহস্পতিবার আমতলী থানায় নির্যাতিতা গৃহবধূ হোসেনা বেগম এই সংবাদ জানান।

 

 পুলিশ অভিযোগ পেয়ে বুধবার সন্ধ্যায় শাকিল মিয়ার বাড়িতে ছুটে গেলেও দেড় বছরে শিশুকন্যা কে উদ্ধার করতে পারেনি। বৃহস্পতিবারও পুলিশ শিশু কন্যাটিকে উদ্ধার করতে শাকিল মিয়ার বাড়ি যায়। কিন্তু দুপুর পর্যন্ত শিশুকন্যাটিকে মায়ের কোলে ফিরিয়ে দিতে পারেনি পুলিশ ।নির্যাতিতা গৃহবধূ অবিলম্বে শিশু কন্যাকে ফিরিয়ে দিতে এবং অভিযুক্ত স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বিভাগ