বিবর্তনঃ-
সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষ্যে রাজ্যে প্রথমবারের মতো সকল স্তরের সরকারি ও বেসরকারি চালকদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করছে ত্রিপুরা ট্রাফিক পুলিশ।
আগামী ১৪ জুলাই আগরতলার নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হবে এই বিশেষ চক্ষু পরীক্ষা শিবির। এতে রাজ্যের সকল সরকারি ও বেসরকারি গাড়ির চালকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এই বিষয়ে ট্রাফিক বিভাগের পশ্চিম জেলার পুলিশ সুপার (ট্রাফিক) কান্তার জাহাঙ্গীর জানান, নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের সুস্থ দৃষ্টিশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দুর্ঘটনা প্রতিরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সকল সরকারি ও বেসরকারি চালকদের নির্ধারিত দিনে উপস্থিত থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করানোর জন্য আহ্বান জানান।