আগামী তিনদিন পশ্চিম এবং সিপাহীজলা জেলায় ভারী বর্ষণের কমলা সর্তকতা জারি

Jul 13, 2026

আগামী তিনদিন পশ্চিম এবং সিপাহীজলা জেলায় ভারী বর্ষণের কমলা সর্তকতা জারি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃগত দুইদিন ধরে রাজ্যে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু প্রবাহ ।এর উপর বাংলাদেশে একটি সার্কুলেশন সক্রিয় রয়েছে। এই দুই এর প্রভাবে গত দুইদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে।গত ২৪ ঘন্টায় রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলায় সর্বাধিক ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সিপাহীজলা জেলায় বৃষ্টিপাত হয়েছে ১১৬ মিলিমিটার ।এদিন ইন্ডিয়ান মেট্রো লজিক্যাল ডিপার্টমেন্ট বা আইএমডির আগরতলা শাখার আধিকারিক ডক্টর পার্থ রায় এই তথ্য জানিয়েছেন ।তিনি জানান ,আগামী তিনদিন রাজ্যে আরো বেশি সক্রিয় থাকবে মৌসুমী বায়ু প্রবাহ। এই কারণে আগামী তিনদিন পশ্চিম এবং সিপাহীজলা জেলায় ভারী  থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সর্তকতা জারি করা হয়েছে। পাশাপাশি অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।এদিকে ভারী বর্ষণজনিত রাজ্যের সার্বিক পরিস্থিতির উপর নজর রেখে চলছে প্রশাসন ।সচিবালয় থেকে রাজ্যের বিভিন্ন মহকুমা এবং জেলা প্রশাসনের সাথে বর্ষণজনিত পরিস্থিতি নিয়ে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। রাজ্যের পূর্ব চিহ্নিত বিভিন্ন শেল্টার হাউস গুলি নিয়েও সজাগ রয়েছে প্রশাসন।

বিভাগ